Crop Overview ফসল পরিচিতি
Bright, sweet, and highly nutritious sweet pumpkins grown organically. Rich in Vitamin A, beta-carotene, and dietary fibers, our pumpkins are a flavorful kitchen essential that stores well for extended periods. আমাদের খামারে সম্পূর্ণ জৈব ও প্রাকৃতিক পদ্ধতিতে চাষকৃত সুস্বাদু ও পুষ্টিকর মিষ্টি কুমড়া। এটি প্রচুর পরিমাণে ভিটামিন এ, বিটা-ক্যারোটিন এবং ফাইবার সমৃদ্ধ যা চোখের জ্যোতি বাড়াতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর।
| Botanical Name উদ্ভিদ বৈজ্ঞানিক নাম | Cucurbita moschata |
| Organic Fertilizer জৈব সার প্রয়োগ | KSFL Bio-Compost & Micronutrients কেএসএফএল বায়ো-কম্পোস্ট ও মাইক্রোনিউট্রিয়েন্টস |
| Cultivation Method চাষের ধরণ | 100% Pesticide-Free Natural Growth ১০০% কীটনাশকমুক্ত প্রাকৃতিক চাষ |
Sowing Time বপনের সময়
Oct - Dec, Feb - March অক্টোবর - ডিসেম্বর, ফেব্রুয়ারি - মার্চ
Harvest Period ফসল সংগ্রহ
Feb - April, May - July ফেব্রুয়ারি - এপ্রিল, মে - জুলাই
Maturity Days পরিপক্কতা
90 - 100 days ৯০ - ১০০ দিন
Yield per Acre একর প্রতি ফলন
10 - 12 tons/acre ১০ - ১২ টন (একর প্রতি)
Ideal Temperature উপযুক্ত তাপমাত্রা
20°C - 32°C ২০°সে - ৩২°সে
Soil Suitability মাটির ধরণ
Sandy loam to Silt loam বেলে দোআঁশ থেকে পলি দোআঁশ মাটি
Cultivation Guide চাষাবাদ নির্দেশিকা
Prepare raised mounds or pits with a distance of 3 meters. Enrich each mound with 15kg of organic compost, bone meal, and ash to provide balanced micronutrients. ৩ মিটার দূরত্ব বজায় রেখে উঁচু মাদা বা গর্ত প্রস্তুত করুন। প্রতিটি মাদায় ১৫ কেজি জৈব কম্পোস্ট, হাড়ের গুঁড়ো এবং ছাই ভালোভাবে মিশিয়ে দিন।
Soak seeds for 12 hours before planting. Plant 3-4 seeds per pit at a depth of 2-3cm and cover with loose soil. Water immediately. বীজ রোপণের আগে ১২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। প্রতি মাদায় ৩-৪টি বীজ ২-৩ সেমি গভীরে রোপণ করুন এবং আলগা মাটি দিয়ে ঢেকে পানি দিন।
Train the vines to spread evenly over clean straw beds or a low trellis. Water deeply once a week, avoiding wetting the leaves to prevent fungal infections. লতাগুলিকে শুকনো খড়ের বিছানা বা নিচু মাচায় ছড়িয়ে দিন। সপ্তাহে একবার শিকড়ে গভীরভাবে সেচ দিন। পাতা ভেজানো পরিহার করুন যাতে ছত্রাকের আক্রমণ না হয়।
Protect crop against Red Pumpkin Beetle. Apply organic wood ash on leaves at dawn or spray organic copper-based liquid soap in case of mildew. রেড পাম্পকিন বিটল দমনে ভোরে পাতার ওপর কাঠের শুকনো ছাই ছিটিয়ে দিন। সাদা গুঁড়ো ছত্রাক (মিলডিউ) দেখা দিলে জৈব সাবান-পানি স্প্রে করুন।
Nutritional Value (Per 100g) পুষ্টিগুণ ও উপাদান (প্রতি ১০০ গ্রামে)
| Nutrient Element পুষ্টি উপাদান | Value Amount পরিমাণ |
|---|---|
| Energy শক্তি | 26 kcal ২৬ কিলোক্যালরি |
| Carbohydrates শর্করা | 6.5 g ৬.৫ গ্রাম |
| Vitamin A ভিটামিন এ | 8500 IU ৮৫০০ আইইউ |
| Potassium পটাশিয়াম | 340 mg ৩৪০ মিলিগ্রাম |
| Vitamin C ভিটামিন সি | 9 mg ৯ মিলিগ্রাম |
| Calcium ক্যালসিয়াম | 21 mg ২১ মিলিগ্রাম |
